Breaking News

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাত (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।

রোববার সকাল ৮.২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে।

চলন্ত ট্রেনের নীচে পড়ে তার শরীর দ্বি-খন্ডিত হয়ে যায়। স্থানীয়দের ধারনা নিহত ওই নারী মানুষিক প্রতি বন্ধি।

রেল লাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান, ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখে ছিলাম। তাকে দেখে মনে হয়েচিল সে মানুষিক প্রতিবন্ধি।

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌ হিদুল ইসলাম জানান, ট্রেনের চালকের মাধ্যমে জানতে পারি বাবরা রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েছে।

পরে লোকজন পাঠিয়ে নিশ্চিত হয়ে যশোর রেল পুলি শ কে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে।

About admin

Check Also

৭ দিন পর সচল বেনাপোল বন্দর,কমছে পণ্যজট

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *