হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনি য়ন) আসনে বিএনপি বিশাল নির্বাচনী সমাবেশ করেছে।
বুধবার বিকালে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণ হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
এ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁন।
সমাবেশে রাশেদ খাঁন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না।
প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ৫ আগষ্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুশিয়ারি করে ব লেন, তাদের চাঁদাবাজি আর চলবে না।
যারা আওয়ামীলীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করে ছেন তাদের কোন ঠাই হবে না। সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বিঘেœ বসবাস করবেন।
আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত।
এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোন রকম ফায়দা নেও য়ার চেষ্টা করলে তাকে ঝাটিয়ে বিদায় করবেন।
স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সব্র্ােচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানুষিকতার কোন উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন।
যারা এমন অভিনয় করে ভোট চাইবে তাদের ঝাটিয়ে বি দায় করবেন বলে উল্লেখ করেন।
বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
আজকের সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কা নায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগ ঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।
প্রধান অতিথি হামিদুল ইসরাম হাামিদ উপস্থিত নেতাক র্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধদানের শীষে ভোট দেবেন।
দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর বিএন পির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহ মান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবা জার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আ জাদ , কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন ও বিএনপি নেতা, আব্দুল আলিম, মোজা ম্মেল হোসেন ও বাবুল আক্তার প্রমুখ।
এ আসনে বিএনপির রাশেদ খাঁনসহ আরো নির্বাচন কর ছেন, জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র (বিএনপি র বিদ্রোহী) সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোল ন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খা নম ও জাতীয় পাটিংর এমদাদুল ইসলাম বাচ্চু।
Bartabd24.com সব খবর সবার আগে