Breaking News

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ হতাহত ১২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দলীয় কার্যা লয়ে আলোচনা সভা চলাকালে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কা লীগঞ্জ থানার সামনে বিএনপির পার্টি অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খানের নেতৃত্বে একটি আলোচনা সভা চলছিল।

সভা চলাকালে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা চালায়। এ সময় সংঘর্ষে জড়িত ব্যক্তিরা পুলিশের ওপরেও চড়াও হয়।

এতে কয়েকজন পুলিশ সদস্যসহ মোট ১২ জন আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহ মান লেন্টু জানান, রাশেদ খানের নেতৃত্বে পার্টি অফিসে আমাদের আলোচনা সভা চলছিল।

এ সময় মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুর শিদ আলম তার সমর্থকদের নিয়ে অফিসের বাইরে অব স্থান নেন।

কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এটি একটি
অনাকাঙ্খিত ঘটনা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, থানায় তাবাসসুম হত্যা মামলার প্রধান আসামি আবু তাহেরকে গ্রেফতারের বিষয়ে অতি রিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের নিয়ে গ্রেস ব্রিফিং করছিলেন।

এ সময় থানার সামনে বিএনপির পার্টি অফিসে দুই পক্ষে র মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …