Breaking News

কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন করেছে সাজেদা ফাউন্ডেশন

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি “আপনার চোখকে ভালোবাসুন” প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালী গঞ্জে বিশ্ব দৃষ্টি দি বস ২০২৫ উপলক্ষে চক্ষু সেবা কর্মস‚চি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরি ষদ প্রাঙ্গণে সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে এ চক্ষু সেবা অনুষ্ঠিত হয়।
বর্তমানে দেশের গুরুত্বপ‚র্ণ জনস্বাস্থ্য সমস্যা নিকট দৃষ্টির ত্রæটি যা ক্রমবর্ধমানভাবে বাড়ছে।
দেশের প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন। যার অধিকাংশের বয়স ৩৫ বছরের বেশি। এই সমস্যা মানুষের কর্মক্ষ মতা, জীবনযাত্রা ও সামাজিক অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলে।
বিশ্বব্যাপী অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দৃষ্টি দিবসটি পালিত হয়ে থাকে। যার উদ্দেশ্য হলো চোখের রোগ ও অন্ধত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলা ম ঋতুর সভাপতিত্বে চক্ষু সেবা কর্মস‚চিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বালিয়ডাঙ্গা মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ স্থানীয়সাংবাদিক বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা।
এছাড়া উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের ফোকাল খাদিম আল-দ্বীন, ফিল্ড অপারেশন ম্যানেজার আমিনুল ইসলাম, কোয়া লিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম ও সেক্টর স্পেশালিস্ট বাবুল হোসেন।
কর্মস‚চিতে ২৩০ জন নারী ও পুরুষের চোখের পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৪ জনের নিকট দৃষ্টির সমস্যা শনাক্ত করে স্বল্পম‚ল্যে রিডিং গøাস প্রদান করা হয়।
উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন ও ভিশন স্প্রিং-এর পার্টনার শিপে পরিচালিত রিডিং গøাসেস ফর ইমপ্রুভড লাইভ লিহুডস প্রকল্পের আওতায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি মানুষের দৃষ্টিসমস্যা চিহ্নিত করে সংশোধন করা হয়েছে।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দেশের ২৫টি জেলায় একযোগে চক্ষু সেবা কর্মস‚চি আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …

One comment

  1. কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
    করেছে সাজেদা ফাউন্ডেশন