হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মাংসের বাজার নিয়ন্ত্রণ ও ভো ক্তাদের স্বার্থ সুরক্ষায় ঝটিকা অভিযান পরিচালনা করে ছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন মাংসের দোকান পরিদর্শন করেন তিনি। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে সরা সরি কথা বলে মাংসের দাম বৃদ্ধির পেছনের কারণ জান তে চান।
ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তা মনোযো গ দিয়ে শোনেন সংসদ সদস্য।
এমপি আবু তালিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ ও উপযুক্ত গরু-ছাগল জবাই করে ভোক্তাদের জন্য মানস ম্মত মাংস নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানু ষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে মাংসের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি।
অভিযানকালে জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক এবং দলীয়ভাবে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের তদারকি কার্যক্রমকে ইতি বাচক হিসেবে দেখছেন।
তাদের মতে, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।
Bartabd24.com সব খবর সবার আগে