Related Articles
হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব বলেছেন, এলাকার উন্নয়ন, অন্যায়-অপ রাধ ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাংবা দিকদের সহযোগিতা অপরিহার্য।
তিনি বলেন, স্থানীয় সাংবাদিকরা অতীতে যেমন দায়িত্ব শীল ভূমিকা পালন করেছেন, ভবিষ্যতেও এলাকার সার্বি ক উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঝিনাইদহ-যশোর সড়কস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজে লা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাও য়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লার সভা পতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামা য়াতের সাবেক আমির ও জেলা প্রশিক্ষক সম্পাদক অলি য়ার রহমান, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি ইষা খা এবং উপজেলা জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা আবু তালিব সাংবাদিকদের ভূয় সী প্রশংসা করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জা তীয় সংসদ নির্বাচনের আগে ও পরে স্থানীয় সাংবাদিকরা অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ছেন, যা সত্যিই প্রশংসনীয়। তাদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে জনগণ সঠিক তথ্য জানতে পেরেছে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, সাংবাদিকরা সমা জের দর্পণ। এলাকার উন্নয়ন, মাদক, দুর্নীতি ও অপরাধ বিরোধী কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
আমি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আ গে মতবিনিময় করতে না পারায় দুঃখ প্রকাশ করছি। তবে ভবিষ্যতে সকল উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য সেগুলোর উত্তর দেন এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনক ল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার বিতরণ করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে