Related Articles
হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত ওই ব্যবসায়ী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সুমন মিয়া (৪০) শহরের ফয়লা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে এবং তিনি কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড এলাকায় নিউ থ্রি স্টার দধি ভান্ডার নামের একটি খাবার হোটেলের মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, ওবাইদুল্লাহ (১৯), আব্দুল্লাহ (২১), সিফাত (২০), ইব্রাহিম (২০), সাজু (২২)সহ কয়েক জন যুবক দীর্ঘদিন ধরে হোটেলে খাওয়া দাওয়া করলেও বিল পরিশোধ না করে চলে যেত।
গত (১৭ জানুয়ারি-২৬) তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে তারা হোটেলে খাওয়ার পর পুনরায় বিল না দিয়ে চলে যেতে চাইলে বিল চাইলে অভিযুক্তরা ব্যবসায়ীকে খুন জখম ও ব্যবসা প্রতি ষ্ঠানের ক্ষয়ক্ষতির হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় একই দিন রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হোটেলে অনধি কার প্রবেশ করে গালিগালাজ শুরু করে।
প্রতিবাদ করলে অভিযুক্ত আব্দুল্লাহর নির্দেশে ওবাইদু ল্লাহ, সিফাত ওসাজু হাতুড়ি ও লোহার রড দিয়ে সুমন মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় অভিযুক্ত আব্দুল্লাহ ও ইব্রাহিম হোটেলের ক্যাশ ড্রয়ার থেকে নগদ এক লাখ পনের হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করেছেন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভবিষ্যতে প্রাণনাশসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে।
পরে আহত সুমন মিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পারিবারিক ও স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে