Related Articles
হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের ভূষণ স্কুল রোডে অবস্থিত সুপার লাক্সা রী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আ ব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্য মক র্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বিএম কামরুজ্জামান শিপলু।
এ সময় ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বাজার ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখতে পরিবেশকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের কা ছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ইফতারের আগে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম ও কল্যাণ বিষয়ক সম্পাদ ক মারুফ বিল্লা।
Bartabd24.com সব খবর সবার আগে