Breaking News

কালীগঞ্জ শহরে যানজটের নেপথ্যে আটা চাঁদনী, অপসারণের দাবি স্থানীয় ব্যবসায়ীদের

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কালীবাড়ি মোড় বা আটা চাঁদনী এলাকায় প্রতিদিন ভয়া বহ যানজটের সৃষ্টি হচ্ছে।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা আটা চাঁদনী এবং এর চারপাশের অপরিকল্পিত অবস্থা শহরের প্রধান এই সংযোগস্থলে সাধারণ মানুষের দূর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রæত এই চাঁদনী অপসারণ করে এলা কাটি উন্মুক্ত করা হলে যানজট অনেকাংশে কমে আসবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাস টার্মিনাল বা ট্রাফি ক মোড় থেকে চাঁদনীর সামনে নলডাঙ্গা রোড,।
কোলাবাজার রোড, হাসপাতাল রোড এবং নিমতলা বাসস্ট্যান্ড থেকে থানার সামনে দিয়ে কলেজ রোড হয়ে সবগুলো গুরুত্বপূর্ণ সড়ক এসে মিলিত হয়েছে আটা চাঁদনীর সামনে।
একাধিক গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল হওয়ায় এই জায়গাটি কালীবাড়ির মোড় বা আটা চাঁদনীর মোড় নামে পরিচিত।
এক কথায় এটি কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র।।কিন্তু এই প্রাণকেন্দ্রের প্রধান সমস্যাই হলো জরাজীর্ণ আটা চাঁদনী।
বছরের পর বছর ধরে সংস্কার বা পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় চাঁদনীটি এখন প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে।
এর চারপাশে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে গেছে। ফলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে তীব্র যানজট লেগেই থাকে।
বিশেষ করে অফিস সময়, স্কুল-কলেজ ছুটির সময় এবং বাজারের ব্যস্ত সময়ে যানজট ভয়াবহ আকার ধারণ ক রে।
এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। ফলে নষ্ট হচ্ছে মূল্যবান সময় এবং বাড়ছে দুর্ভোগ।
স্থানীয়রা জানান, এই সড়কটি শুধু বাজার বা শহরের যো গাযোগের জন্য নয়, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুমূর্ষ রোগীকে দ্রæত হাসপাতালে নেওয়ার জন্য এই সড়কটিই প্রধান ভরসা।
কিন্তু যানজটের কারণে অনেক সময় অ্যাম্বুলেন্সসহ জরু রি যানবাহনও দীর্ঘ সময় আটকে পড়ে। এতে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়।

এছাড়াও এই পথ দিয়েই যাতায়াত করতে হয় কালীগঞ্জে র ঐতিহ্যবাহী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষা র্থীদের।

এর মধ্যে রয়েছে সরকারি নলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি সলিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি মাহাতাব উদ্দিন কলেজ।
প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজে যাতায়াত করে। যানজটের কারণে তাদেরও চর ম ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিনের এই অসহনীয় যানজট আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
দোকানে বসে থেকেও অনেক সময় ব্যবসা করা যায় না। ক্রেতারা যানজট ও ভিড়ের কারণে এই এলাকায় আসতে চান না। আমরা চাই প্রশাসন দ্রæত বিষয়টি আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।

রিকশাচালক ইমতিয়াজ বলেন, এই মোড়ে আসলে অ নেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। রিকশা ঘোরানো যায় না, সামনে এগোনোর জায়গা থাকে না।

যাত্রীরা বিরক্ত হয়ে যান, অনেক সময় তারা ভাড়া নিয়েও নেমে হেটে চলে যান। এতে আমাদেরও ক্ষতি হয়।

স্থানীয় ব্যবসায়ী ফিরোজ বলেন, এই জায়গাটা যদি একটু প্রশস্ত করা হয় তাহলে শহরের যানজট অনেকটাই কমে যাবে।

বর্তমানে আটা চাঁদনীর কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
কারণ যানজটের কারণে অনেক ক্রেতা এখানে আসতে চান না।
আটা চাঁদনীর ভেতরে আটার ব্যবসা করা এক ব্যবসায়ী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছি।
অনেকের জীবিকা এই জায়গার ওপর নির্ভরশীল। হঠাৎ করে যদি আমাদের সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা সমস্যায় পড়ব।
তবে সরকার যদি আমাদের জন্য উপযুক্ত বিকল্প জায়গা নির্ধারণ করে দেয়, তাহলে আমরা সেখানে যেতে রাজি আছি।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, আটা চাঁদনীর আশে পাশে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জায়গা দখল করে বড় বড় ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন।
এসব অবৈধ দখল উচ্ছেদ করে সড়ক প্রশস্ত করা হলে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন তারা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বিষয়টি আমি সরোজমিনে গিয়ে আরো ভালো করে দেখে তারপর যা করা লাগে ব্যবস্থা করা হবে। আটা চাঁদনী ও আশপাশের এলাকায় যদি যানজটের সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তারপরও আপনি উপজেলা সজ কারী কমিশনার (ভূমি) এর সাথে একটু আলাপ করেন। এসব ব্যাপারে ভূমি অফিস ভালো বলতে পারবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফা রুক বলেন, আমিও বিষয়টি দেখেছি। এই আটা চাদঁনী যদি এখান থেকে অন্য কোথায় স্থানারিত করা যায় তাহ লে অনেকাংশেই যানজট  কমে আসবে।

আর এ ব্যাপারে যদি স্থানীয় ব্যবসায়ীর চান যে এই আটা চাঁদনী অন্য কোথাও স্থানারিত করতে হয়, সেক্ষেত্রে জে লা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আ বেদন করতে হবে।
এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় ভূমি অফিসে নির্দেশনা আসলে তখন আমরা প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে পারবো।

স্থানীয় সচেতন মহলের মতে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থানটির পরিকল্পিত উন্নয়ন অত্যন্ত জরুরি। আটা চাঁদনী অপসারণ বা স্থানান্তর করে সড়ক প্রশস্ত করা গেলে কালীগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষের দূর্ভোগ লাঘব হবে।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …