কুষ্টিয়ার ডিসি বদলিতে প্রতিবাদে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ কুষ্টিয়ার ডিসির বদলিতে সাধারণ মানুষ ব্যথিত প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সরগরম সারা শহর।

‎কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন সহ মোট ৫ ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেয়ার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম গলিয়ে মানুষের মুখে মুখে চলছে ব্যা পক কানা ঘুষা ও প্রতিবাদ।

গতরাতেই ‘কুষ্টিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে ডিসি ইকবাল হোসেনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মিছিল পর্যন্ত হয়েছে।

আজ সকাল ১০টায় আরও বড় প্রতিবাদ মিছিল হবার ঘোষণা রয়েছে।

 ইতোপূর্বে কোন ডিসির বদলি আদেশ প্রত্যাহার চেয়ে গণমানুষের এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করতে দেখা যায় নি। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিশেষ করে ফেসবুকে চলছে প্রতিবাদের ঝড়।

‎‎মানবিক ডিসি হিসেবে ব্যাপক সাড়া ফেলে দেয়া মোঃ ইক বাল হোসেন প্রায় ৪ মাস আগে কুষ্টিয়ায় যোগদান করেন। তিনি প্রাক্টিসিং মুসলিম হওয়ার পাশাপাশি অত্যন্ত কর্মত ৎপর ও ন্যায়পরায়ন প্রশাসক।

 সরকারি প্রশাসনকে তিনি সাধারণ মানুষের জন্য সহজ গম্য ও সেবায় পরিণত করেন। নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজাকে সাথে নিয়ে তিনি ভেজাল বিরোধী, মাদ ক বিরোধী, চাঁদাবাজ বিরোধী, পরিচ্ছন্নতা অভিযান, যান জট নিরসনসহ নানান জনহিতকর কাজে হাত দিয়েছেন।

মাত্র এক সপ্তাহ পরে লালনের আখড়া বাড়িতে বসতে যাচ্ছে দোল পূর্ণিমা অনুষ্ঠান। এতে ভক্তরা ইতোমধ্যে ছেঁউড়িয়াতে আসতে আরম্ভ করেছে।

তবে এতে রমজানের পবিত্রতা রক্ষা করতে গিয়ে লালন ভক্তদের মনে শান্তি নেই। ডিসি মহোদয় ঘোষণা দিয়েছেন কোনভাবেই মাদকের বিকিকিনি ও ব্যবহার চলবে না।

তাই মাদকসেবি ও ব্যবসায়ীরা যারপরনাই চরম নাখোশ হয়েছে। লালন মাজারের সাথে জড়িত ব্যক্তিদের সব সম য় চাওয়া-পাওয়া থাকে কুষ্টিয়ায় যেন কোন সৎ ন্যায়প রায়ন ডিসি না আসে।

এবারের দোল পূর্ণিমা অনুষ্ঠানে গঞ্জিকার বিষয়ে জেলা প্রশাসকের জিরো টলারেন্স নীতিতে মাদক সেবি ও ব্যব সায়িদের মাথায় হাত উঠেছে।

মাদক সিন্ডিকেটের কোটি কোটি টাকার ব্যবসা লাটে ওঠার ফলে পুরো সিন্ডিকেট চলে যায় ডিসির বিরুদ্ধে।

এটা স্বতঃসিদ্ধ যে, মাদক কারবারিদের হাত সরকারে অনেক উপর মহলের সাথে জড়িত। তারা সব সময় অত্যা ন্ত প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে চলে।

ফলে অল্প দিনের মধ্যে জেলা প্রশাসক ইকবাল হোসেন সাধারণের প্রিয়ভাজন হয়ে উঠলেও একটি বিরাট প্রভাব শালী গোষ্ঠীর বিরাগ ভাজনও হয়েছেন।

‎আরেকটি বিষয় হলো তিনি দীর্ঘদিনের অনিয়মের আখ ড়ায় পরিণত হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ ভাবে চালু করার বিষয়ে এমপি আমির হামজার সাথে একাট্টা হয়ে কাজ করছিলেন।

গেল সপ্তাহে ডিসিকে পাশে রেখে এমপি মহোদয় ঘোষণা দেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর বিষয়ে এক সপ্তা হের মধ্যে চমক দেখতে পাবেন।

 এসময় ডিসি সাহেব আমির হামজার কানে কানে কথা বলেন এবং তাকে বেশ প্রফুল্ল দেখা যায়।

উল্লেখ্য যে, মেডিকেল কলেজের অনিয়ম ও দুর্নীতির সা থে রাজনৈতিক রাঘব বোয়ালরা সরাসরি সম্পৃক্ত হওয়ায় ডিসিকে সাথে নিয়ে এমপির এই ঘোষণায় ঐ রাঘব বোয়া লরা খুবই নাখোশ হয়েছে। তারা কোনভাবেই চায় না যে, তাদের ব্যবসার বারোটা বাজিয়ে কুষ্টিয়ায় কোন জনহিত কর প্রজেক্ট বাস্তবায়ন হোক।

 তাদের হাত রয়েছে সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত। ফলে মাত্র ৪ মাস আগে যোগদান করা মানবিক ডিসি ইকবাল হোসেনের বদলির আদেশ শুনে সচেতন মানুষের বুঝতে বাঁকি নেই কারা উপর মহলে কলকাঠি নেড়ে ডিসিকে বদলি করার আয়োজন করেছে।

‎কুষ্টিয়ার সাধারণ মানুষ মনে করে রমজান মাসে হঠাৎ ক রে তাদের প্রিয় ডিসির বদলির আদেশে নিশ্চয়ই ঐসব ক্ষতিগ্রস্ত মহলের হাত রয়েছে। তাই সর্বমহল থেকে উঠছে প্রতিবাদের ঝড়।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *