ডেস্ক নিউজ:বিদেশি কূটনীতিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২১মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কূটনীতি কদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডা.শফি কুর রহমান।
এ সময় আমিরে জামায়াত ও কূটনীতিকরা আনন্দ উল্লাসে মেতে উঠে,প্রাণবন্ত আড্ডা ও খুনসুটি করেন সকলে ।
এতে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জা পান,ব্রুনেই,ফিলিপাইন,ইন্দোনেশিয়া,মালয়েশি য়া, ইরান,পাকিস্তান, নেপাল,নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত হাই কমিশনাররা।
এ সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।
কূটনীতিকদের বাইরেও শুভেচ্ছা বিনিময় করতে আসেন ইউনিসেফ ও ইউএনওমেন বাংলাদেশের প্রতিনিধিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,অনুষ্ঠানের একপর্যায়ে বিরোধী দলীয় নেতা অতিথিদের সঙ্গে আড্ডা ও খুনসুটিতে মেতে উঠেছে ন।
এ সময় তিনি অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন, কার ও কপালে চুমু দিয়েছেন এবং খাবার টেবিলে বসা এক কূট নীতিককে পেছন থেকে জড়িয়ে ধরে ছেন।
কূটনীতি করা ও উচ্ছ্বাসিতভাবে এই মূহুর্ত উপভোগ করেছেন।
শনিবার বিকাল থেকেই নেটিজেনরা বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করছেন।
অনেকে ভিডিওটি শেয়ার করে তীর্য ক মন্তব্য করেছে ন। আরেকপক্ষ এটিকে ইতিবাচক হিসেবে প্রচার করছেন।
বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন জামায়াতের নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলা না আবদুল হালিম বলেন, ঈদের দিনের আনন্দ তো এমন হৃদ্যতা পূর্ণই হওয়ার কথা।
সেখানে আমাদের আমির কূটনীতিকদের সঙ্গে রসি কতা ও হাসিঠাট্টা করে একটু আনন্দ দিতে চেয়েছেন।
তারা তো উচ্ছ্বাসিতভাবে সেটা উপভোগ করেছেন। সেটা কে ভিন্নভাবে উপস্থাপন করা ঠিক নয়।
তারপরও দৃষ্টিকটু বা বেমানান কিছু হয়ে থাকলে বিষয়টি নিয়ে আমরা আর ও সতর্ক থাকবো।”