Breaking News

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএ নপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনু ষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় শহরের ঢাকা ব্যাসস্ট্যান্ড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক দিদারুল হক রতন, সাবেক ফুটবলার মোসাদ্দেক হোসেন, লেবু, মোরশেদ তরফদার, আবুল কালাম আজাদ, হামিদ, আজিম, সাজ্জু, রুহুল কুদ্দুস পলাশ, অপু, রনি, বায়দা, সাব্বির, রিপন ও স্বাধীন সহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছি লেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কা মনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বিকেলে নজরুল একাডেমির উদ্যোগেও শহরের তথ্য অফিস চত্বরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কা মনায় দোয়া মাহফিল ও সাংস্কৃতিক ব্যাক্তিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা কমান্ড কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম। প্রধান অতি থি ছিলেন ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এছাড়াও শহরের খাসনওগাঁ ঈদগাহ মাঠে, পৌর ৯নং ওয়ার্ডের পিরোজপুর ও সদর উপজেলার বর্ষাইল ইউ নিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …