Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজে লার শংকরপুর ইউনিয়নের কুমরী পশ্চিম পাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বসতবাড়ীর আসবা বপত্রসহ সবকিছু ভস্মীভূত হওয়ায় পরিবারটি এখন নিঃ স্ব ও দিশেহারা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থা নীয়রা।
মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকা বাসীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে বালতি ও ড্রামভর্তি পানি দিয়ে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চা লান।
তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভ্যানচালক মুনছুর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, আগুন লাগার সম য় পরিবারটি কোনোভাবে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনি টের মধ্যেই টালীর ঘরটি ধসে পড়ে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রা থমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন এলাকাবাসীর কেউ কেউ।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও অর্ধ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মুনছুর আলী।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সরকারি সহা য়তার দাবি বলেন, একজন দিনমজুর ভ্যানচালকের পক্ষে একা ঘর তোলা সম্ভব নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
দুর্ঘটনার পর পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। এখন প্রশ্ন—দ্রুত সহায়তা না এলে এই অসহায় পরিবারটি কোথায় দাঁড়াবে।
Bartabd24.com সব খবর সবার আগে