Breaking News

গোদাগাড়ী মাটি খেকোদের সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য

তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী  রাত নামলেই বেড়ে যায় মাটি খেকোদের সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য।
রাজশাহী জেলা জুড়ে অবৈধ পুকুর ও টপসয়েল কাটা ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।কিন্ত্ত দুঃখ জনক হলেও সত্যি গোদাগাড়ী প্রশাসনের দুর্বল নজর দারি ও কার্যকর অভিযানের অভাবে প্রতিরাতেই বিলীন হচ্ছে শত শত ট্রাক কৃষি জমির উপরিভাগের উর্বরা  মাটি (টপসয়েল)।
দীর্ঘদিন ধরে চলমান এ অবৈধ কর্মকাণ্ডে হুমকিতে পড়ে ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।
জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন (ইউপি) জুড়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক শক্তিশালী মাটিখেকো সিন্ডিকেট।
সিন্ডিকেটের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে।
এলাকাভেদে আওয়ামী লী গ, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি কোথাও কোথাও রয়েছে তথাকথিত সাংবা দিক।
এতে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক উদাসীনতার কার ণে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অভিযুক্তরা।
উপজেলার দেওপাড়া ইউপির পালপুর, পাকড়ি ইউপির ব্যালক্যাপাড়া ও গোগ্রাম ইউনিয়নের (ইউপি) বিভিন্ন এলা কায় চলছে কৃষি জমিতে পুকুর খনন ও টপসয়েল কাটার মহোৎসব।
প্রতিরাতে এসব এলাকায় মাটি পরিবহণে ব্যবহৃত হচ্ছে প্রায়  শতাধিক ডাম্পার ট্রাক। এসব মাটি স্থানভেদে প্রতি ডাম্পার ২ হাজার থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এত বিপুল পরিমাণ মাটি পরিবহণ হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিন দেখা গেছে, দেওপাড়া ইউপির পালপুর ও পা কড়ি ইউপির ব্যালক্যাপাড়া ফসলি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি করে পাকা-কাচা রাস্তা নস্ট এবং পরিবেশ দুষণ করা হচ্ছে।
রাতের আঁধারে ৩-৪টি এক্সকেভেটর (ভেকু) দিয়ে পুকুর খনন ও ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপস য়েল)  কেটে ডাম্পারের মাধ্যমে মাটি পরিবহণ করা হচ্ছে।
একই চিত্র দেখা গেছে, রিশিকুল, মাটিকাটা ও বাসুদেব পুর ইউপির বিভিন্ন এলাকায়।
পুকুর ও নির্বিচারে টপসয়েল কাটার ফলে বাড়ছে ভূমিধ সের ঝুঁকি, ধ্বংস হচ্ছে কৃষি জমি ও জীববৈচিত্র্য।
পুকুর সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আসন্ন বর্ষা মৌসুমে বড় ধরনের জলাব দ্ধতার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচা লক কবির হোসেন বলেন, এবিষয়ে তারা কোনো অভি যোগ পাননি।
তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন দেখেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, অনুমতি ব্যতিত পুকুর খনন ও টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি।
তিনি বলেন,বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজ নীয় ব্যবস্থা গ্রহন করা হবে।তিনি আরো বলেন, এবিষয়ে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ইতোমধ্যে কয়ে কটি গাড়ি বিকল ও জরিমানা করা হয়েছে।#

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …