Breaking News

চাঁদাবাজি বন্ধ না হলে দেশের মানুষকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলবঃ ডা.শফিকুর রহমান

ডেস্ক নিউজ:
‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের প্রধা ন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ই ফেব্রু য়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কিন্তু ইলে কশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।

আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দিব। জীব নের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব।”

‎তিনি আরও বলেন, “আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ব। ঢাকা-১৫ আসনকে একটা মডেল আসন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

আজ ‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইস লামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তি বর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতি থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষ ৫৪ বছ রে অনেক আদর্শ দেখেছে কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি।”

“দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজির কারণে সরকারি দলে র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন, তা না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশ ব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব।”

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃ ক ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা ও প্রবাসীদের মৃতদেহ সম্মানের সাথে দেশে আনার প্রতি শ্রুতিকে অনুসরণ করার জন্য সরকারি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলা মীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্ত রের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরী মজ লিশে শুরা সদস্য ও কাফরুল দক্ষিণ ও উত্তর থানার সেক্রেটারি যথাক্রমে মু. আবু নাহিদ ও মো. আশিকুর রহমান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “ইস লামকে পরিপূর্ণভাবে মানতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং একটি অর্থপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে।”

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আ মীর আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফে ডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তস লিম, মহানগরী কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, মহা নগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, মহানগরী কর্ম পরিষদ সদস্য ও কাফরুল উত্তর থানার আমীর মোঃ রেজাউল করিম, কাফরুল জোন টিম সদস্য মো. জসি মুদ্দিন, আলাউদ্দিন মোল্লা, নাজমুল হাসান খান, মুফতি মাসুদুর রহমান, থানার কর্মপরিষদ সদস্য আবুল বাশার, সালাউদ্দিন শাহিন, পরশ আব্দুল্লাহ, মোস্তফা গাউসুল আজম, শহিদুল্লাহ বেপারী, মেসবাহ উদ্দিন মাহিন, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ওলামা ও যুবপ্রতিনিধিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

About admin

Check Also

গড়েয়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আম্বিয়া খোলা আকাশের নীচে দিন কাঁটছে

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়াশ বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮৫ বছরের বৃদ্ধা আম্বিয়া বেগম। ঠাকুরগাঁও …