Breaking News

চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  চাঁপাইনবাবগঞ্জের কৃ ষ্ণগোবিন্দপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈ ধভাবে তেল মজুতের দায়ে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৪মার্চ) রাতে সদর উপজেলার কৃষ্ণগোবি ন্দপুর চামারপাড়া এলাকায় দোকান মালিক মকবুল হোসেনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবা বগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সি কিউটিভ  ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। এ অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

জানা যায়, মকবুল হোসেন তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন।

অভিযান চলাকালে ছদ্মবেশে ক্রেতা সেজে তেল কিনতে গেলে তিনি প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা অকটেনের সন্ধান পাওয়া যায় এবং ২০ লিটা র অকটেন জব্দ করা হয়।

অভিযুক্ত দোকানদার অপরাধ স্বীকার করায় ভোক্তা অধি কার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২০ লিটার অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকরামুল হক নাহিদ জা নান, মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অপ রাধে এ জরিমানা করা হয়েছে।

অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About admin

Check Also

পুঠিয়ায় মেধাবী বালিকা শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ পুঠিয়া মেধাবী বালিকা শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়ে ছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *