Breaking News

চারঘাটে গনসংযোগ কালে আবু সাইদ চাঁদ বলেন বেকার যুবকদের চাকুরী ও কর্মসংস্থান নিয়ে বি এনপি ছাড়া কেউ ভাবিনি

চারঘাট(রাজশাহী)প্রতিনিধি :

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেছেন, বিএনপি সরকার গঠন করলে আগামী দেড় বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকদের চাকুরী দেয়া হবে। যারা শিক্ষিত বেকার যুবকরা বাবা মায়ের কাধে ভর করে এখনো বেকার রয়ে ছেন তাদের নিয়ে ভাবনা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা বাস্তবায়ন করে দেখিয়ে দেব ইনশাল্লাহ। বুধবার সকাল থেকে দিন ব্যাপী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনি য়নের বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, বিএনপি এর আগে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ৩ বার ক্ষমতায় ছিলেন দেশ নেত্রী বেগ ম খালেদা জিয়া। তখন দেখেছেন বিএনপি যা বলে , বিএ নপি তা বাস্তবায়ন করে। বিএনপি জনগনের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। অথচ একটি দল সারা দেশে বিএনপি র জনপ্রিয়া দেখে পাগলের মত মিথ্যা কথা বলছে।

জান্নাত দেবার মালিক আল্লাহ। অথচ একটি দল জান্না তের টিকিটি দেবার মিথ্যা বানোয়াট প্রতিশ্রুতি দিয়ে জনগনের সঙ্গে প্রতারনা করছে।

চারঘাট-বাঘা বিএনপির ঘাটি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত আপনারাআপনাদের মুল্যবান ভোট দিয়ে বিএন পির প্রার্থীকে বিজয়ী করেছেন।

এবার আপনাদের এলাকার সন্তান ভোটে দাড়িয়েছে। বিপুল ভোটে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে জা মায়াত দেখিয়ে দিতে হবে চারঘাট-বাঘার মাটি ধানের শীষের ঘাটি।

এসময় অন্যদের মধ্যে আরো ব্ক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা যুবদ লের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …