Related Articles
যশোর জেলার চৌগাছা উপজেলায় আবুল কালাম (২৭) নামে এক গার্মেন্টস কর্মী ঘাস পোড়া খেয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রæয়ারী) রাত একটার দিকে যশোরের অভয় নগর থানার নওয়াপাড়া মোড় নামক স্থানে তার মৃত্যুর ঘটনা ঘটে। তিনি চৌগাছা উপজেলার ধুলিয়ানী গ্রামে নূর ইসলামের ছেলে।
তার প্রতিবেশী নাসির উদ্দীন বলেন, আবু কালাম টাঙ্গা ইলে একটি কাপড় তৈরীর প্রতিষ্ঠানের চাকুরী করেন।
২১/০২/২০২৬ তারিখে সেখান থেকে ছুটিতে নিজ বাড়ী তে আসেন। পরবর্তিতে নিজ বাড়ী থেকে শশুর বাড়ী ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজারে যান।
সেখানে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হলে সেখান থেকে বাসায় চলে এসে গত ২২/০২/২০২৬ তারিখে ভোর ৪.০০ টা হতে সকাল ১০.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় ভ্যা নিশ নামক ঘাস পোড়া বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষের যন্ত্রনায় ছটফট করতে থাকলে প্রতিবেশি লোক জন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চৌগাছা উপজে লা মডেল সরকারী স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন ।
যশোর সদর হাসপাতালে অবস্থা আরো অবনতি হলে গত ২৩/০২/২০২৬ তারিখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুল না মেডিকেল করেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসা রত অবস্থায় অবস্থার আরো অবনতি হওয়ায় গত ২৬/০২/২০২৬ তারিখে ঢাকা মেডিকেল করে জ হাসপাতালে রেফার করেন।
ঢাকায় নেওয়ার পথে খুলনা নওয়াপাড়া মোড় নামক স্থানে পৌছালে রাত ১.০০ একটার দিকে মৃত্যু বরণ করেন।
পরবর্তিতে তার আত্মীয় স্বজন নিজ গ্রাম ধুলিয়ানিতে নিয়ে আসেন। পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
Bartabd24.com সব খবর সবার আগে