Breaking News

চৌগাছায় কপোতাক্ষ নদীর মাটি কেটে বিক্রী নীরব প্রশাসন:প্রশ্নের মুখে এসিল্যান্ড

ফারুক আহম্মদ; চৌগাছা (যশোর): যশোর জেলার চৌ গাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের শ্মশানের অপর পাড়ে তালপটি গ্রাম দক্ষিণ দিক  থেকে ৫০০ মিটার দুরে  কপোতাক্ষ নদের তীর থেকে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে।

এ মাটির প্রধান খরিদ্দার ইটভাটায়। স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর তীর ও আশপা শের এলাকা থেকে মাটি কেটে ট্রাক যোগে বিভিন্ন ব্যাক্তির কাছে ও ভট ভাটায় সরবরাহ করছে।

এতে নদীর পাড় ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

এলাকা বাসীর অভিযোগ, রাতের বেলা প্রকাশ্যে মাটি কা টা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

বিশেষ করে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

তাদের ভাষ্য, প্রশাসনের নীরবতায় অবৈধ মাটি ব্যবসায়ি রা আরও বেপরোয়া হয়ে উঠছে।

পরিবেশ সচেতন মহল বলছে, নদীর তীর থেকে এভাবে মাটি অপসারণ করলে বর্ষা মৌসুমে ভাঙন তীব্র আকার ধারণ করতে পারে।

পাশাপাশি কৃষি জমি ও বসত বাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে। তারা দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের বিরু দ্ধে আইন গত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বা উপজেলা প্রশাস নের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করে কপোতাক্ষ নদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …