চৌগাছায় ঘাসপুড়া বিষ পান করে কৃষকের মৃত্যু

 চৌগাছা (যশোর), প্রতিনিধিঃ

‎যশোর জেলার চৌগাছা থানাধীন সুখপুকুরিয়াইউনিয়নের পূর্ব পুড়াপাড়া এলাকায় ঘাসপুড়া বিষ পান করে ইসমাইল হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত ইসমাইল হোসেন পূর্ব পুড়াপাড়া গ্রামের মৃত শাম সুল হকের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের অগোচরে নিজ বস ত বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় তিনি ঘাসপুড়া বিষ পান করেন।

বিষপানের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী মোছাঃ আজিদা বেগমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

‎পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হও য়ায় দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করেন।

তবে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে তিনি মারা যান। এরপর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

‎ঘটনার বিষয়ে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে নিহতের পরি বার চৌগাছা থানায় খবর দেয়।

‎প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় গ্রাম প্রতিনিধি ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অভাব-অনটন এবং পেটের পীড়াজনিত শারীরিক সমস্যায় ভু ছিলেন ইসমাইল হোসেন।

বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করেও সুস্থ না হওয়ায় মান সিকভাবে ভেঙে পড়ে তিনি এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …