Breaking News

চৌগাছায় জামায়াতসহ ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লার সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক,চৌগাছাঃ
যশোর২( চৌগাছা-ঝিকরগাছা)আসনে জামায়াতসহ ১০ দলীয় জোটের (দাঁড়িপাল্লা)প্রতীকের সমাবেশ ও প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচারনা একটি মিছিল প্রদক্ষিণ করে তারা।
আজ বিকালে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লাইটিং চত্বরে উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি র বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আন্তর্জাতিক শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
তিনি বলেন দুর্নীতি উন্নয়নের প্রধান শত্রু। তাই দুর্নী তির সাথে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবো। 
ক্ষমতার রাজনীতি নয়,সেবার রাজনীতি করতে চাই। জনগণের আমানতকে ইনসাফ ও ন্যায়ের সাথে রক্ষা করাই আমার অঙ্গীকার।
আপনারা আমাকে সুযোগ দিলে আমি দুর্নীতি মুক্ত সমাজ,মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি  দাঁড়ি পাল্লা প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেছেন।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল ইসলাম,ব্রিটিশ জামায়াত নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান আসাদ,ঝিকরগাছা উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন,চৌগা ছা উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃনুরুজ্জামান,সহকারী সেক্রেটারি মাস্টার কামা ল আহমেদ,রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দি ন,পৌর আমির মাওলানা আব্দুল খালেক,সেক্রে টারি ডাঃ জিল্লুর রহমান প্রমূখ।
বক্তারা আগামী১২ ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাবের (প্রতীক)দাঁড়িপাল্লাকে বিজয়ের জন্য সবার কাছে ভোট চেয়েছেন।
এ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতা কর্মীসহ সাংবাদিক,বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …

One comment

  1. চৌগাছায় জামায়াতসহ ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লার সমাবেশ ও মিছিল