নিজস্ব প্রতিবেদক,(যশোর) ॥ যশোরের চৌগাছার পল্লীতে একটি মুদি দোকানে আগুন লেগে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা পাশাপোল ইউনিয়নে র বুড়িন্দিয়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানীর অভিযোগ কে বা কারা শত্রুতা বশত দোকানে আগুন ধরিয়ে দিয়েছে, ক্ষতির পরিমান প্রায় আড়াই লাখ টাকা।
ভুক্তভোগী ব্যবসায়ী বুড়িন্দিয়া গ্রামের মৃত আনছার আলী র ছেলে আব্দার আলী বলেন, গ্রামের সরকারী প্রাইমারী স্কুল সন্নিকটে একটি দোকান করে দীর্ঘদিন ব্যবসা করে আসছি। মঙ্গলবার রাতে দোকান গুছিয়ে তালা মেরে
বাড়িতে চলে যায়।
গভীর রাতে খবর আসে দোকানে আগুন লেগেছে। দ্রুত আমি ও পরিবারের লোকজন সেখানে ছুটে যেয়ে স্থানী য়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু ততক্ষনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
দোকানে রাখা একটি ফ্রিজসহ সব মালামাল পুড়ে গেছে যার ক্ষতির পরিমান প্রায় আড়াই লাখ টাকা। তিনি আরো বলেন, দোকানের কিছু দুরে একটি সিসি ক্যামেরার ফুটে জে দেখা গেছে দুই ব্যক্তি দোকানে তরল কি ঢেলে দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যাচ্ছে তাবে তাদরেকে চেনা যাচ্ছে না।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
Bartabd24.com সব খবর সবার আগে