যশোর প্রতিনিধি: প্রেসক্লাব চৌগাছার যুগ্ন আহবায়ক ও জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলা সাবেক সভাপতি, দৈনিক যশোর বার্তার বার্তা সম্পাদক, জুলাই বিপ্লব- ২০ ২৪ রক্তা ক্ত দলীল বইয়ের লেখক মাসুদ পারভেজ এর নিকট ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ প্রেক্ষিতে গত বৃহস্পতিবার যশোর আদালতে মামলা করেন ভূক্তভোগী মাসুদ পারভেজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক তেলপাড় শুরু হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা উপজেলার আড়সিংড়ী গ্রামে আর এস ৮১০ ও ৮২০ দাগে নয় একর জমি সরকারী সক ল বিধি মেনে যশোরের জেলা প্রশা সক এর কাছ থেকে ডিসি আরের মাধ্যমে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন কিন্তু সম্প্রতি ওই গ্রামের মিলন,আক্কাছ আলী, নবীছ দ্দীন, কালু ও রহিম মাছ চাষে বাঁধা প্রদান করেন।
একপর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করলে জানায়, গ্রামে মাছ চাষ করলে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে কিন্তু সাংবাদিক মাসুদ পার ভেজ চাঁদা দিতে অস্বীকার করায় মাছ আহরণ করলে মেরে ফেল বে বলে হুমকি দেয় আসামীরা।
পরবর্তীতে ঘের মালিক মাসুদ পারভেজ মাছ ধরতে যায় আড়সিংড়ী গ্রামে। এসময় মিলন ও তার সন্ত্রাসী বাহিনী লোহার রড, রামদা ও হকিস্টিক নিয়ে ধাওয়া করে।
এসময় আহরণের ৩০ হাজার টাকার মাছ নিয়ে যায় সন্ত্রাসীরা।
এদিকে ভুক্তভোগী মাসুদ পারভেজ কোন উপায়ান্তর না পেয়ে যশোর আদালতে সন্ত্রাসীদের হাত থেকে প্রতিকার পেতে মামলা দায়ের করেছেন।
এছাড়াও তিনি জীবননাশের হুমকিতে রয়েছেন বলে জানান ।
উল্লেখ্য সাংবাদিক মাসুদ পারভেজ চৌগাছা উপজে লা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, মাসূদ পারভেজ সা বেক ছাত্রনেতা হওয়া সত্ত্বেও সন্ত্রাসীদের হাত থেকে চাঁদা বাজি থেকে রেহাই পাচ্ছেন না,তাহলে আমাদের জান মা লের নিরাপত্তা কোথায়?
এবিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,আদালতের কপি হাতে পেলে সরেজমিন উপস্থিত থেকে সাংবাদিক মাসুদ পারভেজ এর মাছ আহ রণে সার্বিক সহযোগিতা করবো এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে
চৌগাছায় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংবাদিক মাসুদ পারভেজের কাছে চাঁদা দাবি::এলাকায় তোলপাড়
**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.