,চৌগাছা( যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যা লয় মাঠে জামায়াতসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের (দাঁড়িপাল্লা)প্রতীকের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রচারনা সভায় হাকিমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচার ণা সভায় বক্তব্য দেন জামায়াতসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।
তিনি বলেন দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত,ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্র য়োজন।
স্থানীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের আর বসে থা কার সময় নেই,সামনে যে কদিন সময় আছে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন।
আমি বিজয় হলে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশা র মানুষের সেবা করে যাবো।
কোন মাধ্যম লাগবে না আমি সরাসরি আপনাদর সমস্যা গুলো দেখবো ইনশা আল্লাহ।
তিনি এলাকাবাসীর সবার কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।
এ সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমি র মাওলানা গোলাম মোর্শেদ,সাবেক উপজেলা আমির হাফেজ আমিন উদ্দিন,উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ নুরুজ্জামান,সহকারী সেক্রেটারী রহিদুল ইসলাম খান,সহকারী সেক্রেটারি সাবেক পৌর মেয়র মাস্টার কামাল আহমেদ,এনসিপির নেতা বাদল উর রহমান,হাকি মপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আশরাফুল আল ম প্রমূখ।
বক্তরা বলেন সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের গনজোয়ার শুরু হয়েছে। মহান আল্লাহপাক সহায় থাকলে কোন ষড় যন্ত্র করে লাভ হবে না।
আগামীর বাংলাদেশ হবে আলেম-ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের। আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
এলাকাবসসীর সবার কাছে আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচ নে ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের দাঁড়িপাল্লা প্রতীক কে বিজয় করতে হবে। সেইসাথে দেশকে সংস্কার করতে হাঁ এর পক্ষে ভোট চেয়েছেন নেতৃবৃন্দ।
এ প্রচারনা সভায় হাকিমপুর ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মী, সমর্থক,সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Bartabd24.com সব খবর সবার আগে