Related Articles
মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বারবাজার বাসষ্ট্যান্ডে ইউ নিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এবং ইউনিয়ন আমির মাস্টার আরশেদ আলী পাতার সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাং লাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও জেলা প্রশিক্ষক মাওলানা ওয়ালিউর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাও, হেদায়েদ উল্লাহ, উপজেলা এলডিপি সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঈশান।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটা ধিকার প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ দুর্নীতি, দুঃ শাসন ও বৈষম্যের শিকার। জনগণ এখন একটি ইনসা ফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।
দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আপনারা একটি দুর্নীতিমুক্ত, কল্যা ণরাষ্ট্র গঠনে অংশ নিন।
মাওলানা আবু তালিব কালীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে যোগ্য, সৎ ও আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক শাসনব্যবস্থায় ইতি বাচক পরিবর্তন আসবে।
সভাপতির বক্তব্যে মাস্টার আরশেদ আলী পাতা বলেন, বারবাজার ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ভোটা রদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে একটি বিক্ষোভ মিছিল বের করে।
Bartabd24.com সব খবর সবার আগে