আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় বৃদ্ধার মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা সা ড়ে ১২টার সময় উপজেলার ৫নং পানি সারা ইউনিয়নের সৈয়দপাড়ার রেলওয়ে জমিতে অসহায় অবস্থায় বসবাসকারী এক বয়স্ক নারীকে তার পরিবারের লোকজন ঠিকমত দেখভাল করতে না পারায় এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে চলা ব্যক্তিকে মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আসাদুল জামা নের নেতৃত্বে থাকার জন্য খাট, কম্বল ও খাওয়ার জন্য খাদ্য দ্রব্য প্রদান করা হয়।
এই কার্যক্রমে ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আফ জাল হোসেন চাঁদ’র সভাপতি ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য অংকন দাস, সাংবাদিক মিঠুন সরকার ও ওবায়দুল ইসলাম বাপ্পী, হোসেন আলী সুপারম্যান, শামিম হোসেনসহ আরও অনেকে।
—
Bartabd24.com সব খবর সবার আগে