ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি:
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ যাপন করা হয়েছে। জেলা সমবায় বিভাগের আ য়োজনে শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এক টি র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অ নুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি লেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বা গত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাফর ইক বাল। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সমবায় খাত এগি য়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও বক্তারা মত দেন।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …

One comment

  1. ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন