ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মোটরসাইকেলের পেট্রোল নিতে গিয়ে ফিলিং ষ্টেশন কর্মচারীদের সাথে বাগ বিতন্ডার জেরে তাদের লা ঠির আঘাতে মোটরসাইকেল চালক ফারদিন আহম্মেদ নিরব (২৩) নামে এক বৈষম্য বিরোধী এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌণে ৯ টার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাস ড়কের ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অব স্থিত তাজ ফিলিং ষ্টেশনে মারামারিতে আহত অবস্থায়
নিরবকে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যা য়।
পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চি কিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত নিরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুদ্দীনের ছেলে।
ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জ রুরি বিভাগের চিকিৎসক ডাঃ সব্যসাচী পাল সুমন বলেন, মুমূর্ষু অবস্থায় নিরব নামে এক রোগীকে হাসপাতালে নি য়ে আসা হয়। তার মাথার পিছনে ফোলা যখম ছিল।
হাসপাতালে নিয়ে আসার সময় তার হালকা পালস পাও য়া গিয়েছিল। রাত ৯:২৫ মিনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। আন্তঃ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ছেলে দুজন বন্ধুসহ মোটরসাই কেলে তেল নিতে গেলে পাম্পের সেলসম্যানেরা তাকে তে ল দেয়নি।
কিন্তু কিছুক্ষণ পরেই সেলসম্যানেরা বোতলে তেল ভর ছিল। সেটা দেখে আবারও পাম্পে যেয়ে বোতলে তেল ভরা ও মোটরসাইকেলে তেল না দেওয়ার কারণ জানতে জিজ্ঞাসা করলে সেলসম্যানদের সাথে বাগ-বিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে তাকে বাশের লাঠি দিয়ে মারা শুরু করে। পরে সে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ব্যক্তি ও বন্ধুরা।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহ ফুজ হোসেন বলেন, ফরদিন আহমেম্দ নিরব নামের ছে লেটি টার্মিনাল এলাকার তাজ ফিলিং ষ্টেশনে মোটর সাই কেলের তেল নিতে গেলে ফিলিং ষ্টেশনের সেলস ম্যান দের সাথে হট্টগোল বাধে।
একপর্যায়ে সেলসম্যানেরা তাকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।
আমি ফিলিং ষ্টেশনে পরিদর্শন করেছি। তাজ ফিলিং ষ্টেশ নের ৩জন সেলসম্যানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহতের পুরো পরিচয় পাওয়া যায়নি। এর আগে শনিবার দুপুর থেকেই ঝিনাইদহের ৩৩টি ফিলিং ষ্টেশনের মধ্যে প্রায় ২৮টিতে তেল বিক্রি বন্ধ করা হয়।
ঝিনাইদহ জেলা শহর ঘেষা মাত্র ২টি ফিলিং ষ্টেশনে সীমি ত পরিমাণে তেল বিক্রি চালু ছিল।
নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিৎ করে ঝিনাইদহ জে লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে
সক্রিয় ছিল।
তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার এলাকায়। বর্তমানে শহরের আদর্শ পাড়ার বকুল তলা এলাকার একটি মেসে থাকতো।
Bartabd24.com সব খবর সবার আগে