ঝিনাইদহ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ক রা হয়েছে।
শুক্রবার (১৩মার্চ) সকালে শহরের আরাপপুরে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও জোহান পরি বারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকালের প্রথম প্রহর থেকেই শহরের বিভিন্ন এলাকা থে কে নারী-পুরুষ ও বয়স্ক মানুষ খাদ্য সহায়তা নিতে আরা পপুর এলাকায় জড়ো হন। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে
খাদ্য সামগ্রী সংগ্রহ করেন।
আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য ৮ কেজি চাল, ১ কেজি চিনি এবং আধা কেজি সেমাই প্রদা ন করা হয়, যা পেয়ে উপকারভো গীরা সন্তুষ্টি প্রকাশ ক রেন।
আয়োজকরা জানায়, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
Bartabd24.com সব খবর সবার আগে
ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য
সামগ্রী বিতরণ