ঝিনাইদহ প্রতিনিধিঃ
শ্রদ্ধা ও ভালবাসায় ঝিনাইদহে পালিত হলো হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ৬ নভেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী সাহসীমুক্তিযোদ্ধারা ঝিনাইদহকে মুক্ত ঘোষণা করেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে দিনটিকে স্মরণীয় করে রাখতে শহরের পুরাতন.ডিসি কোর্ট চত্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা সভার আ য়োজন করা হয়। এতে.গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঝিনাইদহের অতিরিক্ত জেলা
প্রশা সক এ বি এম খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপা র ইমরান জাকারিয়া, জেলা.মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমা ন্ডের আহ্বায়ক আব্দুল মজিদ মাস্টার, যুগ্ম আ হ্বায়ক কামালুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম.বাদশাসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে
দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শহীদদের ত্যাগকে স্মরণ.করে প্রজন্মকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে হবে।
স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজ ন্মের কাছে তুলে ধরাই হবে আজকের প্রতিজ্ঞা।
Bartabd24.com সব খবর সবার আগে