রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা :প্রতিনিধঃ ঠাকুরগাঁওয়ে দেলাওয়ার হোসেনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে গবাদিপশু ও টিউবল বিতরণ করা হয়েছে।
জেলা জামায়াতের কার্যালয়ের সামনে ও সদর উপজে লার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ৩৬ টি গবাদি পশু ছাগল ও ৭ টিউবয়েল বিতরণ করা হয়।
জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
এ সময়ে দেলাওয়ার হোসেন বলেন, মানুষগুলো যেন ঠিক মতো থাকতে পারে ঠিকমতো চলতে পারে সেই দিকটি খে য়াল রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা বাসির পাশে আগে ও যেমন ছিলাম এখনো ঠিক তেমনি আছি।
আমরা সকল ধর্মের মানুষেরা একে অপরের পাশে থাক বো। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।
কে কি বলছে বলে যাক আমরা কখনো হিংসার রাজনীতি করতে চাই না। আমরা জনগণের পাশে থেকে সব সময় সহযোগি তা করেই যাব।
সেখানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা, সদর উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা।
Bartabd24.com সব খবর সবার আগে