Breaking News

ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা”অনলাইন সফটওয়্যার উদ্বোধন

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥ ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা যেমন, সকল সনদ পত্র, হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স অনলাইনে সেবা প্রদানের লক্ষ্যে “আমাদের পৌরসভা” অনলাইন সফট ওয়্যার এর উদ্বোধন করা হয়।
সোমবার(৯ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার সম্মেলন ক ক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাক ইশরাত ফারজানান, পৌরসভার প্রশাসক আরাফাত রহমান, সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবু জ্জা মান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মামুন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আকতার, জেলা মহি লা বিষয়ক কর্মকর্তা মোছা: জিন্নাতারা ইয়াছমিন প্রমুখ।
এর আগে পৌরসভার প্রবেশমুখে স্থাপিত “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) এবং “টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার” ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশ রাত ফারজানাসহ অন্যান্যরা। এ সময় পাশেই বেশকিছু ফলজ গাছের চারা রোপন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে যে কোন পৌরসভার নাগরিক নিজ বাড়িতে বসে এমনকি দেশ, বিদেশে থেকে পৌরসভায় না এসেই “আমা দের পৌরসভা” সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে প্রথমেই গুগল থেকে “আমাদের পৌরসভা” টাই প করে সার্চ করলে একটি পেজ আসবে। সেখানে প্রবে করে নিজের নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
পরবর্তিতে নাগরিকের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা গ্রহণ করে সেখান থেকেই তার চাহিদা অনুযায়ী সনদ অনুমদনের পর ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
এক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা সরাসরি “সেবা কানন” (তথ্য ও সেবা কেন্দ্র) তে এসে বিভিন্ন সুবিধা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।

About admin

Check Also

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসাছে অবৈধ অস্ত্রের চালান। ভোটের মাঠ কতটুকু নিরাপদ

শার্শা উপজেলা প্রতিনিধি : নির্বাচনকে সামনে রেখে প্রভা ব বিস্তারে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারত …

2 comments

  1. ঠাকুরগাঁওয়ে “আমাদের পৌরসভা” অনলাইন সফটওয়্যার উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *