Breaking News

ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলা র বিভিন্ন উপজেলায় ফসলের মাঠে গমের সবুজ সমা রোহ।
গেল বছর ভালো দাম পাওয়ায় এ বছর আরও বেশি জমিতে চাষাবাদ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের প্রত্যাশা তাদের।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জা না যায়, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ২১ হাজার ২ শ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ঘুরে দেখা যায়, এ বছর মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজ ক্ষেতের সমা রোহ। সবুজে চোখ রাখলে তা ফেরানো যায় না।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুর গ্রামের কৃষ ক আশরাফুল ইসলাম জানান, গম চাষাবাদ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল।
তিনি এ বছর ৫০ শতক জমিতে গমের আবাদ করে ছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে তিনি আশা করছেন।
হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের চন্দ্র মোহন বলেন, গম চাষাবাদে খরচ এবং রোগ বালাই খুব কম হয়। এ বছর আমি দুই একর জমিতে চাষ করেছি, ফলন ভাল হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের হুমা য়ুন কবির জানান, এক বিঘা মাটিতে গম চাষে ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়।
প্রতি বিঘা মাটিতে কমপক্ষে ১৬ থেকে ১৮ মণ গম উৎ পাদন হয়।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্র থেকে বলেন, ঠাকুরগাঁও জেলার মাটি গম চাষের জন্য উপযো গী। আবহাওয়া অনুকূল থাকায় এ বছ রও গমের বাম্পার ফলন হবে।

About admin

Check Also

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের রান উইথ ম্যারাথন

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুর্নীতিবাজদের লালকার্ড দেখানোর মধ্য দিয়ে …