ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার বার্ষিক সভা ও ইফতার দোয়া মাহফিল

 রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ১১মার্চ বুধবার বিকেলে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে দেব টাওয়ারে চন্দ্ৰ মল্লিকা মহিলা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে সেখানে এক আলোচনা সভায় কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক ও চন্দ্ৰ মল্লিকা মহিলা সমবায় সমিতির সভাপতি চন্দনা ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুর গাঁও জেলা সমবায় কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রমজান আলী, জেলা ইন্স পেক্টর সাইদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা তাহিরুল ইসলামসহ অন্যান্যরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন নারী উদ্যোক্তারা।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …