রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও স্থানী য় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বেশকিছু উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড চলমান রয়ে ছে।
জেলায় কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ-কালভার্টসহ উল্লেখ যোগ্য উন্নয়ন কর্মকান্ড বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।
এলজিইডি সূত্রে জানা যায়, দেশব্যাপী উৎপাদিত কৃষি পণ্য সরবরাহ সহজীকরণের নিমিত্তে পরিবেশ বান্ধব গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্প এবং গ্রাম সড়কে স্বল্প দৈর্ঘ্যরে রাস্তা (সিসি) নির্মাণ শীর্ষক সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়), (১ম সংশোধিত) প্রদান করা হয়ে ছে।
এ প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু বিষয় অনুসরণ করতে বলা হয়েছে। এর মধ্যে পরিকলপনা বিভাগ কর্তৃক প্র ণীত সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন,প্রক্রিয়া কর ণ, অনু মোদন ও সংশোধন পদ্ধতি অনুসরন, সবুজ ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন বিষয়ক তথ্যাদি ভিপিপিতে অ ন্তভূক্তি কর ণ।
পল্লী অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত ডিপিপি/আরডি পিপি প্রনয়ণ বিষয়ে পরিকল্পনা, পরিকল্পনা ইউনিট কর্তৃক জা রীকৃত প্রকল্পের ডিপিপি/আরডিপিপি প্রস্তু ত বিষয়ক নির্দেশনা, পরিকল্পনা ইউনিট কর্তৃক জারী কৃত নতুন প্রক ল্প প্রণয়নে কারিগরী কমিটির প্রয়ো জনীয় নির্দেশনা ও মতামত গ্রহণের বিষয়টি রয়েছে।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপি এর ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার এর দফা সমূ হের সাথে এলজিইডি সংশ্লিষ্ট বিষয়াদি সামঞ্জস্য করে প্রকল্প প্রণয়ন করার বিষয়টি রয়েছে।
পরে প্রকল্প এলাকায় চলমান অন্যান্য প্রকল্পের তথ্যা দি বিশ্লেষন করা হবে বলে জানান এলজিইডি’র প্রধা ন প্র কৌশলী (চলতি দায়িত্ব) মো: বেলাল হোসেন।