Related Articles
রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা বেলী রানীর সন্তানের পিতৃপ রিচয়ের স্বীকৃতির দাবিতে আজ
বুধবার (২১ জানুয়ারি ) দুপুরে ঠাকুরগাঁও জজকোর্ট চত্ব রে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেমানববন্ধনে বেলী রানি, তার পরিবারসহ স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সন্তানের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, সন্তানের পরিচয় ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুক্তভো গী পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
বেলী রানি অভিযোগ করেন, সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছে ন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের পিতৃপরিচয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপ ক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় ভুক্ত ভোগীদের পাশে দাঁড়ানো জরুরি। ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Bartabd24.com সব খবর সবার আগে