Breaking News

ডিজেল সংকটে সাতক্ষীরায় চলছে না কোন স্যালো মেশিন, বোরো আবাদ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরায় প্রয়োজনীয় ডিজেল না পেয়ে শ্যালো মেশি নের মাধ্যমে বোরো ধান ক্ষেতে সেচ দিতে পারছেন না কৃষকরা।

গত কয়েকদিন ধরে প্রেট্রোল পাম্প ও দোকান থেকে কৃষকদের কাছে ডিজেল বিক্রি না করায় চলতি মৌসুমে বোরো ধান চাষ ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় ফিলিং স্টেশনের মালিকরা দুই লিটার করে ডি জেল দিচ্ছেন দাবি করলেও অধিকাংশ কৃষকরা ডিজেলে র অভাবে জমিতে সেচ দিতে পারছেন না। অনেক কৃষক ডিজেলের জন্য দোকানে দোকানে ধর্ণা দিচ্ছেন।

সদর উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক আব্দুস সামাদ জানান, তার ৫বিঘা জমির একটি বোরো

ধানের ব্লক রয়েছে। দিনে দিনে তাপমাত্রা বাড়ায় জমিতে সেচের চাহিদাও বেড়েছে।

কিন্তু ডিজেলের অভাবে গত কয়ে কদিন ধরে জমিতে সেচ দিতে পারছিনা। স্থানীয়ভাবে অধিকাংশ দোকানে ডিজেল পাওয়া যাচ্ছে না।

কোথাও পাওয়া গেলেও যে পরিমাণ ডিজেল দিচ্ছে তাতে সেচ পাম্প চালু রাখা সম্ভব হচ্ছে না।

ধুলিহর বেড়বাড়ি গ্রামের কৃষক মো. ইউনুচ আলী বলেন, তার ৩১ বিঘা জমির ইরি ব্লক রয়েছে।

জমিতে সেচ দিতে প্রতিদিন তার প্রায় ১০ লিটার ডিজেল
লাগে। বেশ কয়েকদিন আগে স্থানীয় ভাই ভাই ফিলিং স্টে শন থেকে ১০লিটার ডিজেল কিনেছিলাম।

কিন্তু এখন আর ২লিটারের বেশি দিচ্ছে না। যা দিয়ে আ মার পুরো ইরির ব্লকে পান সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।

ফলে ডিজেলের অভাবে গত কয়েকদিন ধরে জমিতে সে চ দিতে না পারায় ধান ক্ষেতের মাটি শুকিয়ে ফাটল ধরা শুরু করেছে।

এই অবস্থা চলতে থাকলে এবার পুরো ব্লক মার খেয়ে যেতে হবে। তিনি বোরা ধানের জমিতে সেচ দেয়ার স্বার্থে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানান।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার শ্যামনগর ফিলিং স্টে শনের প্রো: সিদ্দিকুল ইসলাম বকুল জানান, বাস, ট্রাক ও ডিজেল চালিত অন্যান্য যানবাহনে নির্ধারিত মাত্রার ডি জেল সরবরাহের পাশাপাশি কৃষকদেরকে প্রতিদিন ২লি টার করে ডিজেল দেওয়া হচ্ছে।

প্রতিদিন অনেক লোক আসছে ডিজেল নিতে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করছি মো টামুটি সবাই যাতে কমবেশি ডিজেল পায়।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরি চালক মো. সাইফুল ইসলাম জানান, চলতি বোরো মৌ সুমে সাতক্ষীরার সাত উপজেলায় ৮০ হাজার ৮০০ হেক্টর
জমিতে বোরো

চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্ত লক্ষ্যমাত্রা ছািড়িয়ে আমাদের চাষ হয়েছে ৮২ হাজা র ৬৭৩ হেক্টর জ মিতে।

এসব জমিতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত সেচ পা ম্প রযেছে ৭০৪০টি এবং ডিজেল চালিত সেচ পা ম্প রয়েছে ৪৮ হাজার ৮৬০টি।

মৌসুমের শেষ পর্যন্ত এসব ডিজেল চালিত সেচ পাম্প পরিচালনার জন্য ৩৮ লাখ ৪৭ হাজার ৭২৫ লিটার ডিজে লের প্রয়োজন হয়। তবে এস ময় বৃষ্টিপাত হলে ডিজেলের পরিমান কিছুটা কম লাগে।

এবিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখ তার বলেন, আমরা কৃষকদের জন্য প্রয়োজনীয় ডিজেল সরবরাহ রাখার চেষ্টা করছি। জেলা প্রশাসনের পক্ষ থে কে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিষয়টি তদরকি করছেন।

সংকটের অজুহাতে যারা কৃষকের কাছে ডিজেল বিক্রি বন্ধ রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান: রেকর্ড ভেঙে কঠোর বার্তা দিলেন ওসি শাহীনুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট)ঃ মাদককারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুল তে মোংলাবাসীর প্রতি …