Breaking News

ডিলারের শ্বশুরপ্রীতি এক লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার কৃষকদের মধ্যে বিতরণ না করে অন্য উপজেলায় পাচারের চেষ্টা করায় জীবন মন্ডল নামের এক ডিলারকে এক লাখ টাকা জরি মানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদা লতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান এই জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত জীবন মন্ডল উপজেলার বিএডিসি সার ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধি কারী।
অসমর্থিত সুত্র জানায়, বড় অঙ্কের টাকা জরিমানা করায় জামাই-শ্বশুরের মধ্যে চরম মতবিরোধ ও অন্তঃকলহের সৃষ্টি হয়েছে।অন্যদিকে স্থানীয় কৃষকেরা বলেন,জামাই দীর্ঘদিন যাবত তার শ্বশুরের বাড়িতে সার পাচার করে আসছে,তারা জামাইয়ের ডিলারসীপ বাতিলের দাবি করেছেন।
জানা গেছে, নবাবগঞ্জ কৃষকের জন্য বরাদ্দ করা সারের বস্তাগুলো ট্রাকে করে জীবন মন্ডলের শ্বশুরবাড়ি পার্শ্বব র্তী পার্বতীপুর উপজেলার আমবাড়িতে পাচার করা হচ্ছি ল।
উপজেলার কালিরহাট এলাকা থেকে স্থানীয় লোকজন সার বোঝাই ট্রাকটি আটক করে ইউএনওকে খবর দেয়। পরে ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে আনা হয় এবং ভ্রাম্য মাণ আদালতের মাধ্যমে জীবন মন্ডলের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ট্রাক চালক লাভলু জানান, চুক্তি অনুযায়ী যশোরের নও য়াপাড়া থেকে নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের (ইউ পি) জন্য বরাদ্দ করা ৭৯১ বস্তা ডিএপি সার নিয়ে তাঁর নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার আমবাড়িতে যাওয়ার কথা ছিল।
৩০০ বস্তা সার নবাবগঞ্জের মেসার্স মন্ডল ট্রেডার্সে নামিয়ে বাকি ৪৯১ বস্তা সার আমবাড়িতে নিয়ে যাওয়ার পথে স্থা নীয় লোকজন ট্রাকটি আটক করে উপজেলা প্রশাসন কে খবর দেন।
উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষক মিজানুর রহ মান বলেন, আমবাড়িতে জীবন মন্ডলের শ্বশুরের বিএডি সি ডিলার পয়েন্ট আছে। সম্ভবত সেখানেই সারের বস্তা গুলো নেওয়া হচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস  বলেন, ‘ডিলার জীবন মন্ডলের শ্বশুরবা ড়িতে আরেকটি বিএডিসির ডিলার থাকার কথা জেনে ছি।
একই পরিবারের একাধিক ডিলার থাকা যাবে না, এমন নির্দেশনা হাইকোর্ট চার মাস স্থগিত করায় এ ব্যাপারে ব্যব স্থা নেওয়া যাচ্ছে না।#

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …