Breaking News

ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবি ভিসি

ঢাকা অফিস:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ মাস পর আবারও সুখবর পেলেন ড. নিয়াজ আহমেদ খান।

তাকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সরকার ইতোমধ্যে কোপেনহেগেনে তার নাম পাঠিয়েছে ‘অ্যাগ্রিমো’ বা ক্লিয়ারেন্সের জন্য। ডেনমার্ক সরকারের আনুষ্ঠানিক সম্মতি পেলে খুব শিগগিরই রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হবে।

এই প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে তিন মাস সময় লাগ তে পারে বলে জানা গেছে।

শুধু ড. নিয়াজ আহমেদ খানই নন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীকেও রাষ্ট্রদূত করার প্রস্তাব উঠেছে বলে জানা গেছে।

আলোচনায় থাকা পদগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, দ্য হেগ, থিম্পু, ইয়াঙ্গুন ও তেহরানের রাষ্ট্রদূত বা হাইকমিশনা রের পদ।

সূত্র জানায়, লুতফে সিদ্দিকী সিঙ্গাপুরে, আর তার বোন হুসনা সিদ্দিকী দ্য হেগে রাষ্ট্রদূত হতে আগ্রহী।

অন্যদিকে, লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে নিয়োগ পেতে চান, তবে আপাতত উপযুক্ত পদ খালি নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্টেশন নিয়ে আলোচনা চললেও এখনো কোনো আনু ষ্ঠানিক ফাইলওয়ার্ক শুরু হয়নি।

এদিকে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে একসঙ্গে রাষ্ট্রদূ  তের তালিকায় অন্তর্ভুক্ত করার খবরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, লুতফে ও হুসনা সিদ্দিকীর বাবা আবু ইয়াহইয়া বুরহানুল ইসলাম সিদ্দিকী শেখ হাসিনার আমলে পুলি শের আইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

About admin

Check Also

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিশিষ্টজনদের মিলনমেলা

ডেস্ক নিউজ:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধান …