Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৭ ফেব্রুয়ারী শনিবার পাঁচন্দর ইউনিয়ন (ইউ পি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং ইউপি বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মুজিবুর রহমা নের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক গোলা ম মোর্তুজার সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী সভায় প্রধা ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতিক) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরু জ্জামান হান্নান, সিনিয়র যুগ্ম-আহবায়ক আহবায়ক সা বেক অধ্যাপক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহবায় ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তা নোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, তৌহিদুর রহমান রেজা, ফিরোজ কবির, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগম ও আতি কুর রহমান লিটনপ্রমুখ।
এছাড়াও ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগ ঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, অতীতে কি হয়েছে, তা ভুলে গিয়ে এখন থেকে সবাইকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটা রগণ এলাকার উন্নয়নে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের অবদানের কথা স্মরণ করে প্রতিশ্রুতি দেন তারা ব্যারিস্টার পরিবারের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সেই পরিবারের সদস্য মেজর জেনারেল অবঃ শরি ফ উদ্দিনকে বিজয়ী করতে চান।#
Bartabd24.com সব খবর সবার আগে