Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়ায় রাসায়নিক সার সংকট নিরসন ও কৃষকদের মাঝে ন্যায্যমূল্য সার সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়ে ছে।
অভিযানে অনিয়মের দায়ে তিনজন সার ব্যবসায়িকে মো ট ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সোমবার (০২ মার্চ, ২০২৬) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের সার্বিক সহযোগিতায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের (ইউপি) কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সারের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কৃষকদের কাছে সার সরবরাহ না করা এ বং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি র অভিযোগে তিনটি সার দোকানকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে মজুতকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মা ঝে বিক্রয় নিশ্চিত করা হয়।এ সময় কৃষকরা তাদের প্র য়োজন অনুযায়ী দোকান থেকে সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএ নও) লিয়াকত সালমান জানান, জনস্বার্থে এ ধরনের অ ভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে উপজেলা প্রশাসনের এমন অভিযানকে সাধারণ মানুষ ও কৃষকগন সাধুবাদ জানিয়েছেন।
তারা নিয়মিত এমন অভিযান পরিচালনা করার দাবি করেছেন।
Bartabd24.com সব খবর সবার আগে