Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট):
দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য মোংলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতী কের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতেই এই গণভোট, আর পরিব র্তনের পক্ষে অবস্থান নিতে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।
শনিবার (১৭ জানুয়ারী ২০২৬) সকাল ১০টায় বাগেরহা টের মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়ো জিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাগেরহাট-৩ আসনের তরুণ ভোটারসহ সর্বস্তরের জনগণকে সচেতনভাবে ভো টাধিকার প্রয়োগের আহ্বান জানান।
অ্যাডভোকেট ওয়াদুদ সাধারণ ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “আপনারা কি সত্যিই বাংলাদেশের পরিব র্তন চান না?” তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া।
এমন রাষ্ট্র আমরা চাই না, যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়, নাগরিক অধিকার পদদলিত হয় এবং গণতান্ত্রি ক মূল্যবোধ ক্ষুণ্ন হয়। নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা ও গণতন্ত্র কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে।
গণসংযোগে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার বলেন, ‘হ্যাঁ’ মানেই স্বাধীনতা, ‘না’ মানেই ফ্যাসিবাদ।
যারা পুরোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ষড় যন্ত্রে লিপ্ত, তারাই কেবল ‘না’-এর পক্ষে অবস্থান নিতে পারে। তিনি জনগণকে সতর্ক থেকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর জামায়াতে ইসলা মীর আমীর এম এ বারী, পৌর জামায়াতের নায়েবে আমী র মাওলানা মনিরুজ্জামান পৌর সেক্রেটারী সাবেক কাউ ন্সিলর অ্যাডভোকেট মোঃ হোসেন সহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, দখল, চাঁদা বাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই গণ ভোট ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।
তারা আশা প্রকাশ করেন, মোংলাবাসী সচেতন সিদ্ধান্তের মাধ্যমে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদে শের পক্ষে রায় দেবেন।#
Bartabd24.com সব খবর সবার আগে