Breaking News

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির ২২ নেতাকে বহিস্কার

সাতক্ষীরা প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা-৩ সংসদীয় আস নের আওতাধীন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএ নপির ২২ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এরমধ্যে কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৭ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির ৫ জন নেতা রয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু কর্তৃক বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ মনো নিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন এর সুপারিশ এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহ মাতুল্লাহ পলাশ এর সিদ্ধান্তক্রমে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৯ জানুয়ারি দলীয় প্যাডে পৃথকভাবে কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৭ জন নেতা এবং আশাশুনি উপ জেলা বিএনপির ৫জন নেতাকে বহিস্কার করা হয়।

বহিস্কৃত কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতারা হলেন, কালিগঞ্জের নলতা ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক
যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শিহাবউদ্দিন, সাংগঠনিক সম্পা দক আব্দুল কাদের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাংগঠনিক সম্পা দক ইয়াকুব আলী খান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ গাইন, নলতা ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ
সম্পাদক আমিনুর রহমান আঙ্গুর, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাকির হোসেন, তারালী ইউনি য়ন বিএনপির সহ সভাপতি মোনাজাত সানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ সফিরউদ্দীন সবুজ, কোষাধ্যক্ষ নুর ইসলাম মিলন, কুশুলিয়া ইউনি য়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু এবং কুশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএ নপি সদস্য শেখ রবিউল ইসলাম।

এছাড়া আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আ হবায়ক মোঃ খায়রুল আহসান, সাবেক সদস্য জুলফি কার আলী জুলি, সাবেক সদস্য মিজানুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম রয়েছেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোননিত প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বচনী প্রচার-প্রচাণায় অংশ নিয়ে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …