Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট :
মোংলার ময়লাপোতা মোড়ে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল তিনটায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামা য়াতে ইসলামী মোংলা পোর্ট পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত উঠোন বৈঠক।
শুরু থেকেই মানুষের ঢল নামতে থাকে, মুহূর্তেই সমগ্র এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জা মায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর ও রামপাল–মোংলার গণমানুষের নেতা, দাঁড়িপাল্লা প্রতী কের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
তার প্রাঞ্জল বক্তব্যে উপস্থিত জনতা বারবার করতালিতে মুখরিত হয়ে ওঠে। তিনি বলেন, দেশ আজ বহুমুখী সঙ্ক টের মুখে।
জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রামপাল–মোংলার উন্নয়ন, শিক্ষা–স্বাস্থ্য সেবা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমার অঙ্গীকার। জনগণ পাশে থাকলে পরিবর্তন অবশ্যম্ভাবী।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা পৌর শাখা র আমীর ও পৌর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ আবিদ হাসান এবং ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আলী আকবর প্রমুখ।
বক্তারা বলেন, দেশের চলমান সঙ্কটময় পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে।
ময়লাপোতা মোড়ের পুরো স্থানই মানুষের ঢলে উৎসব
মুখর পরিবেশ সৃষ্টি হয়, যা স্থানীয়দের কাছে এক বিরল দৃশ্য হয়ে ওঠে।#
Bartabd24.com সব খবর সবার আগে