Breaking News

দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে  জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজীজুর রহমান

শার্শা উপজেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজীজুর রহমান বলেছেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার বারবার পদদলিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইস লামী নেতৃত্বই একমাত্র কার্যকর বিকল্প।”
বুধবার বিকেলে গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ জনসভায় গোগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও লানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। জামায়াত নেতা ইউনুস আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 আগামী নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনের মাধ্যমে জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।
পথসভা ও জনসভায় বিপুলসংখ্যক জামায়াতের নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্র হণে পুরো এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে রূপ নেয়।

About admin

Check Also

তানোরের হাতিশাইল রাস্তা নির্মাণ সহজ হলো যোগাযোগ ব্যবস্থা

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের  ইউপি) হাতি শাইল স্কুল পাড়া গ্রামে প্রায় কিলোমিটার পাকা …