Breaking News

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণঃএমপি শেখ রেজাউল ইসলাম রেজু

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে।

দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্ব পূর্ণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক।

তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব
অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার সন্ধ্যায় আত্রাই প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নওগাঁ-০৬(আত্রাই রাণীন গর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আর সাংবাদিকতা পেশায় যেমন ঝুঁকি রয়েছে, তেমন রয়েছে সম্মান ও রোমাঞ্চ।

তাই অপসাংবাদিকতাকে পরিহার করে দেশ, মা ও মাটির
সন্তানদের জন্য দায়বোধ নিয়ে কাজ করে যেতে হবে সাং বাদিকদের।

সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছে- এ ক্ষেত্রে সাংবাদিক সমাজের সহযোগিতা অপ রিহার্য।

সাংবাদিকেরা আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন। এমন সমালোচনাই প্রত্যাশিত, যা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়ক
হবে।

সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রু তিবদ্ধ। ব্যক্তিগত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন তাঁকে এ দায়িত্বে রাখবেন-ততদিন সততা, নিষ্ঠা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা কর বেন।

এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।আত্রাই প্রেসক্লাবের নব গটিত কমিটির আহ্বায়ক আল আমিন মিলনের সভাপতিত্বে, সদস্য সচিব নাজমুল হক নাহিদের এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬(আত্রাই রাণীনগর) আস নের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সহ সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা ,সাধারণ সম্পাদক মো.তসলিমউদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পা দক মো.আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক ও কামরুল হাসান সাগর, হাফিজুর রহমান দপ্তর সম্পাদক, জাহিদুল ইসলাম প্রচার ওপ্রকাশনা সম্পাদক , যুব দলের
সিনিয়র আহ্বায়ক মো খোরশেদ আলম,আশরাফুল ইস লাম লিটন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী,সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো.শাহরিয়ার সরদার সো,পাঁচুপুর ইউনিয় ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, ওসি আব্দুল করিম, সহ আত্রা ই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সকল সদস্য বৃন্দ। এ সময় অতিথিদেরকে আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আত্রাই প্রেসক্লাবকে সমসাময়িক বিষয় নিয়ে খবর প্রকাশে গুরুত্ব আরোপ করেন।

আত্রাইয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন আত্রাই প্রেসক্লাবের পথ চলা দীর্ঘ দিনের। আত্রাইয়ে এটি পুরোনো প্রতিষ্ঠান মিডিয়া জগতে যারা কাজ করে তারা সমাজের আয়না স্বরূপ। আমি আত্রাই প্রেসক্লাবের সার্বিক উন্নতি কামনা করছি। #

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …