মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দু র্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সদর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরি ষদ চত্বর প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকা বিষ য়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আ বেদীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আ শেকুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আ লম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবা য়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।
Bartabd24.com সব খবর সবার আগে