Breaking News

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, মূলহোতা গ্রেপ্তার

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ব্যবসায়ীকে অপহ রণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্য রা।

এসময় উদ্ধার করা হয় অপহরণে শিকার হওয়া ওই
ব্যবসায়ীকে। মঙ্গলবার (দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫।

এরআগে সোমবার রাতে সাভার এলাকার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকার রুস্তম আলীর.ছেলে।

অপহরণে শিকা র হওয়া ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আ: রশিদের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে.জানানো হয়- অপহরণের শি কার হওয়া আলমগীর হোসেন একজন ব্যবসায়ী।

তিনি ঢাকায় তার আত্মীয়র বাড়িতে পারিবারিক কাজে
বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমকে আটকে রেখে ভিকটি মের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে জানায় ভিকটিম ভালো আছে এবং তিনি সাভারের হেমায়েতপুরে তাদের হেফাজ তে আছে।

এরপর থেকে ওই নম্বরে যোগযোগ করলে ফোন বন্ধ দে খায়। পরবর্তীতে ১৯ অক্টোবর রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে ভিকটিমকে অপহরণ করে আট কে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে
৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় সদর থানায় ভিকটিমের ছেলে অপহরণের একটি মামলা করলে আসামীদেরকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের সদস্যরা সোমবার রাতে সা ভারে নতুন বাজার.এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মূলহোতা শাহাজানকে গ্রেপ্তার করে ও অপ হৃত ভিকটিম আলমগীরকে উদ্ধার করে। গ্রেপ্তারের পর
আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …

2 comments

  1. This is really interesting, You are a very skilled blogger. I have joined your feed and look forward to seeking more of your wonderful post. Also, I’ve shared your web site in my social networks!

  2. Thanks for the auspicious writeup. It if truth be told was once a amusement account it. Glance complicated to far delivered agreeable from you! However, how could we communicate?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *