মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ রমজান মাস উপলক্ষে নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরি য়ামে ইসলামিক রিলিফ নেদারল্যান্ডস এবং ওসমান কন সাল্টিং লিমিটেড ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে খাদ্যসাম গ্রী বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- ২৫ কেজি চাল, ৫লিটার তেল, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কে জি লবন, ১ কেজি গুড়া দুধ, ২প্যাকেটমসেমাই, ১ কেজি খেজুর ও ৩০ পিচ ডিম। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা বিএনপির সাং গঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ওসমান কনসাল্টিং ইউকে’র অ্যালিস পেটিনারোলি, ইসলামিক রিলিফ নেদারল্যান্ডস এর মোহাম্মদ আশেক্কাছ, ফয়েজ মোহাম্মদ দোয়েখি, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি
রায়হান আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে