Breaking News

নওগাঁয় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ পবিত্র রমজান মাস উপ লক্ষে সাধারণ মানুষের স্বস্থির জন্য নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রাণীসম্পদ চত্বরে এ
কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য।জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা।প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফু।জার রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে।বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘নিন্ম।আয়ের অনেক মানুষ দুধ, ডিম ও মাংস কিনে খেতে না পারায় আমিষের চাহিদা পূরণ করতে পারে না। ফলে অনেক মানুষ অপুষ্টিতে ভুগে থাকে।

নিন্ম আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণীসম্পদ বিভাগের।কার্যক্রম খুবই কাজে আসবে।

আয়োজকরা জানান, জেলা প্রাণিসম্পদ।চত্বরে প্রতিদিন ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিচ ডিম বিক্রি করা।হবে।

একজন ক্রেতা ২৮ টাকায় এক হালি ডিম ও ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন।

এছাড়া সপ্তাহে দুইদিন সুলভ মুল্যে গরুর মাংসবিক্রি করা হবে। সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান জুড়েই একার্যক্রম চালু থাকবে।

About admin

Check Also

মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ইউএনও’র

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা …